সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, দলিল লেখকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে উেকাচ দাবি করার অভিযোগ এনে এর প্রতিবাদে উপজেলা দলিল লেখক সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে। গতকাল সোমবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।দলিল লেখকেরা অভিযোগ করেন, কয়েক দিন আগে সাব-রেজিস্ট্রার খলিলুর রহমান হাওলাদার কালিয়াকৈরে যোগদান করেন। যোগদান করার পর দলিল লেখকদের তিনি জানিয়ে দেন যে এখন থেকে অফিসে দলিল তল্লাশি, নকল তোলা, কমিশন ও দলিল নিবন্ধনসংক্রান্ত কাজ করতে হলে তাঁর সঙ্গে আলোচনা করতে হবে।উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বলেন, ‘বর্তমান সাব-রেজিস্ট্রার ঘুষ নেওয়া বন্ধ না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’ এ ব্যাপারে কথা বলার জন্য কালিয়াকৈরের সাব-রেজিস্ট্রার খলিলুর রহমান হাওলাদারকে তাঁর অফিসে গিয়ে পাওয়া যায়নি।