সাবগ্রাম উচ্চবিদ্যালয়ে ৯৫ ব্যাচের পুনর্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ঐতিহ্যবাহী সাবগ্রাম কুদরতিয়া উচ্চবিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের ছাত্ররা গতকাল শুক্রবার এক পুনর্মিলনীর আয়োজন করে। এ উপলক্ষে সকাল আটটায় শিক্ষক-ছাত্রারা ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রা করেন।এর আগে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল গনি সরকার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন সাবগ্রাম উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণকমল দেবনাথ, ব্যাডস-এর পরিচালক আকতারুজ্জামান সরকার, বস্ত্র অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নিরঞ্জন দেবনাথ, আ ন ম বজরুল রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে স্কুলের এসএসসি ১৯৯৫ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।