সাবমেরিন কেবেল সমস্যা বাংলাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরতলের ফাইবার অপটিক তারের রিপিটার অকেজো হওয়ার কারণে বাংলাদেশে গত বুধবার থেকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা আংশিক ব্যাহত হচ্ছে। মিসরের আলেকজান্দ্রিয়া ও ইতালির পালের্মোর মাঝামাঝি এই সমস্যা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (সি-মি-উই-৪) নামের এই একটিমাত্র সাবমেরিন কেব্ল নেটওয়ার্কের সঙ্গেই বাংলাদেশ যুক্ত রয়েছে।এই দুর্ঘটনার কারণে বাংলাদেশ থেকে সাবমেরিন কেবেলর মাধ্যমে ইতালি প্রান্ত দিয়ে ইন্টারনেটে যুক্ত হওয়া যাচ্ছে না। নেটওয়ার্কের সিঙ্গাপুর প্রান্ত দিয়ে আন্তর্জাতিক টেলিযোগাযোগ বিশেষ করে ইন্টারনেটে যোগাযোগ চালাতে হচ্ছে। এ কারণে ইন্টারনেট যোগাযোগে জটের সৃষ্টি হয়ে গতি মাঝে মাঝেই ধীর হয়ে পড়ছে। বুধবার দুপুর ঠিক একটা ৪২ মিনিট থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।