সাবমেরিন কেব্ল কোম্পানির ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাবমেরিন কেব্ল কোম্পানিতে ১৪৩ কোটি টাকার অনিয়ম’ শিরোনামে গত ২৮ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এতে বলা হয়, নিরীক্ষা প্রতিবেদনে প্রাথমিকভাবে উল্লিখিত ২৪টি আপত্তির মধ্যে ২১টি সম্পূর্ণভাবে এবং দুটি আপত্তি আংশিক নিষ্পত্তি করা হয়েছে।ব্যাখ্যায় বলা হয়, ‘আপগ্রেডেশনের’ আগে সাবমেরিন কেব্ল ব্যান্ডউইডথ ক্ষমতা ছিল ৪৪ দশমিক ৬ গিগাবাইট। এখন সারা দেশে ব্যবহূত হচ্ছে ৩২ গিগাবাইট। ২০১৪ সালের মধ্যে অবশিষ্ট ব্যান্ডউইডথ ক্ষমতা শেষ হয়ে যাবে। তাই কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এবং মন্ত্রণালয়ের (সরকার) অনুমোদনে সম্পূর্ণ নিজস্ব অর্থে ব্যান্ডউইডথ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক উন্নয়ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ পরিশোধ বা সমন্বয় করা হয়েছে। ভ্যাটসংক্রান্ত আপত্তি নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএসসিসিএলের বেতনকাঠামো মন্ত্রণালয়ের অনুমোদিত।প্রসঙ্গত, প্রথম আলোর প্রতিবেদনে বিএসসিসিএল কর্তৃপক্ষের বক্তব্যসহ সরকারি নিরীক্ষার তথ্য তুলে ধরা হয়েছিল মাত্র।