সাবরেজিস্ট্রি অফিসে অনিয়মের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে জাল দলিল রেজিস্ট্রেশনসহ নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে গতকাল রোববার দুপুরে উচ্চপর্যায়ের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এই তদন্ত সম্পন্ন হয়।
গাইবান্ধা জেলা রেজিস্ট্রার আইয়ুব আলী মুঠোফোনে বলেন, সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে জাল দলিল সম্পাদনসহ নানা অনিয়মের অভিযোগ ছিল। এ পরিপ্রেক্ষিতেই তদন্ত অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে সপ্তাহে দুদিন জমি রেজিস্ট্রি হয়ে থাকে। দলিলপ্রতি দুই হাজার টাকা চাঁদা না দিলে কোনো জমি রেজিস্ট্রি করতে দেওয়া হয় না। দলিল লেখকেরা এর প্রতিবাদ করলে তাঁদের নিবন্ধন বাতিলসহ নানা ভয়-ভীতি ও হুমকি দেওয়া হয়। এ ছাড়া দলিলপ্রতি পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে খারিজ ছাড়াই রেজিস্ট্রি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে জাল দলিল সম্পাদন, বালাম বইয়ের পাতা ছেঁড়া-ফাটা সংযোজনসহ নানা অনিয়ম-দুর্নীতি চলছে। এরই পরিপ্রেক্ষিতে উচ্চপর্যায়ের এই তদন্ত অনুষ্ঠিত হয়।