প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার ছিল বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দিবসটির বার্তা পৌঁছে দিতে কর্মসূচি গ্রহণ করা হলেও সাবান ছাড়াই শিশুদের হাত ধোয়ানো হয়।জানা গেছে, স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় ও আরডিএসএম নামের একটি বেসরকারি সংস্থা ওই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। তবে বেলা সাড়ে ১১টায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কর্মসূচির প্রয়োজনীয় উপকরণ সাবান ও তোয়ালে বিদ্যালয়গুলোতে পৌঁছায়নি। ফলে কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা নিজেরা টাকা দিয়ে সাবান কিনে শিক্ষার্থীদের হাত ধোয়ালেও অধিকাংশ বিদ্যালয়ে সাবান ছাড়াই শিশুদের হাত ধোয়ানো হয়।