সাবান, বিস্কুট ও স্যালাইন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু পৌরসভার আওতায় ৩০০ জন উপকারভোগী মায়ের মাঝে সাবান, বিস্কুট ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপজেলা মহিলা-বিষয়ক কার্যালয় এ আয়োজন করে। গতকাল সোমবার কাহালু টিএন বালিকা উচ্চবিদ্যালয়ে ইউএনও তাছলিমা খাতুন এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুর রহমান খান, মহিলা-বিষয়ক কর্মকর্তা লায়লুন নাজমা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, প্রধান শিক্ষক বেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর রশিদা আক্তার, আছমা খাতুন প্রমুখ।