সাবিরা আত্মহত্যা প্ররোচনা মামলায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল সাবিরা হোসেনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গ্রেপ্তার তাঁর কথিত প্রেমিক নির্ঝর সিনহা ও তাঁর ছোট ভাই প্রত্যয় সিনহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন এই আদেশ দেন। এ মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস গতকাল এই দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, সাবিরা হোসেন বিজ্ঞাপনের মডেল। আসামি নির্ঝর সিনহার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাবিরা গত সোমবার আসামি নির্ঝরের বাড়িতে গিয়ে বিয়ের জন্য চাপ দেন। এ সময় নির্ঝরের ভাই প্রত্যয় তাঁকে ধমক দেন। এতে সাবিরা মনঃক্ষুণ্ন হন। পরদিন মঙ্গলবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন সাবিরা। মামলার তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।