প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আবদুল বারেক (৫০)। কারাগার সূত্র বলেছে, ২৩ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত বারেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের রমজানবাগে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির রাতে প্রথম আলোকে বলেন, বারেক ক্যানসারে ভুগছিলেন। বিডিআর বিদ্রোহ মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছিল।