সাবিরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাবিরুল ইসলাম রাসেল (২৬) নামের এক যুবক হারিয়ে গেছেন। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৭১০) করা হয়েছে। গত বুধবার রাত আটটায় যাত্রাবাড়ীর বাসা থেকে কাউকে কিছু না বলে সাবিরুল বেরিয়ে যান। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে। তিনি পাঁচ-ছয় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। কেউ এই যুবকের সন্ধান পেলে ঢাকার যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।