সাবেক অধ্যক্ষের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজ তহবিলের অর্থ আত্মসাৎ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পাবনার শহীদ এম মনসুর আলী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান খানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালত এ রায় দেন।
দুদক পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, আবদুল মান্নান ওই কলেজের দায়িত্বে থাকাকালে কলেজ তহবিলের ৭ লাখ ১০ হাজার ৪৫১ টাকা আত্মসাৎ এবং কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় আবদুল মান্নানকে চার বছর সশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ১০ হাজার ৪৫১ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।