সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ডের ১২ বছর উপলক্ষে গতকাল শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
কিবরিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সকাল সাতটায় ওই হামলার ঘটনাস্থল হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে হবিগঞ্জ শহরে শিশু-কিশোরদের নিয়ে এক শোক মিছিল বের করা হয়। সকাল ১০টায় হবিগঞ্জের আর ডি হলে কিবরিয়া স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া আওয়ামী লীগ নিহত এই নেতার গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জলালসাপ গ্রামে আয়োজন করা হয় দোয়া মাহফিল।