সাবেক আইজিপি ইসমাইল হুসেন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ইসমাইল হুসেন গতকাল বৃহস্পতির ভোরে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজা গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে আইজিপি এ কে এম শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। আজ শুক্রবার আসরের নামাজের পর বারিধারা ডিওএইচএস মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

ইসমাইল হুসেন ১৯৪১ সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে পাকিস্তান পুলিশ সার্ভিসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৭ থেকে ৯৮ সাল পর্যন্ত মেয়াদে আইজিপির দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।