সাবেক আইজিপি হোসাইন আহমদের ইন্তেকাল

প্রায় দুই বছর নিজ বাসায় গভীর কোমায় থাকার পর পুলিশের সাবেক মহাপরিদর্শক হোসাইন আহমদ (৮৪) গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছিলেন।১৯৫২ সালে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেন হোসাইন আহমদ। ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি আইজিপি ছিলেন।মরহুমের কনিষ্ঠ মেয়ে মেহনাজ আহমদ যুক্তরাষ্ট্রে বার্ধক্যজনিত রোগবিশারদ (জেরিয়াট্রিশিয়ান)। জ্যেষ্ঠ পুত্র মুশফিক আহমদ সাবেক ব্যাংকার। আরেক ছেলে প্রকৌশলী মুশতাহি আহমদ যুক্তরাষ্ট্রে এবং মেয়ে মাহজাবীন আহমদ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত।কাল শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনস মসজিদে হোসাইন আহমদের জানাজা অনুষ্ঠিত হবে। ওই দিনই মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রী মুশতারি বেগমের পাশে দাফন করা হবে।: