সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওসমান গণিকে (৭০) কুপিয়ে গুরুতর আহত করেছেন এক ব্যক্তি। ওসমান গণি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওসমান গণির ছেলে জাকির হোসেন জানান, গতকাল বুধবার সন্ধ্যায় তিনি এলাকার চৌমুহনী বাজারে নিজের দোকানে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় হঠাৎ করেই জর্জরিয়া গ্রামের ছানু মিয়া (৫০) নামের এক ব্যক্তি সেখানে গিয়ে রামদা দিয়ে পেছন দিক থেকে ওসমান গণিকে আঘাত করেন।