প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের নগরকোন্ডা এলাকায় গত শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে রহিম বাদশার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলার অন্যতম আসামি সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য এনায়েত উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রহিম বাদশার স্ত্রী জেসমিন বেগম গতকাল রোববার ওই মামলা করেন। এতে এনায়েত ছাড়াও তাঁর ভাই রশিদ (৩৬), চাচাতো ভাই বনগাঁওয়ের আবদুর রউফ (৫০) ও লিটন (৪০), কাউন্দিয়ার আনার হোসেন (৪৫) ও জজ মিয়াকে (৪৭) আসামি করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, জিজ্ঞাসাবাদে বেনাত উল্লাহ ঘটনার জন্য যাঁদের অভিযুক্ত করেছেন, তাঁরাই মামলার আসামি। তদন্তকালে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাঁদের অভিযোগ থেকে বাদ দেওয়া হবে।