সাবেক উপদেষ্টা আনোয়ারুল ইকবাল আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল (৬৫) আর নেই। গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আনোয়ারুল ইকবাল দুবাইয়ে বসবাসরত তাঁর দুই মেয়ের কাছে থাকতেন। সেখানে গতকাল স্থানীয় সময় রাত আটটার দিকে তিনি ব্যায়াম করছিলেন। সেখানেই হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দুবাইয়ে অবস্থানরত তাঁর স্ত্রী ডোরা আনোয়ার প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন। আনোয়ারুল ইকবালের গ্রামের বাড়ি ফেনীর পরশুরামে।