সাবেক উপদেষ্টা সি এস করিম আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম (সি এস করিম) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
সি এস করিম বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছাড়াও আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদস্য ছিলেন। ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি কৃষি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
সি এস করিম ১৯৪৮ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী শোক প্রকাশ করে বলেন, কৃষি ও পরিবেশ বিষয়ে তাঁর অবদান জাতি স্মরণ করবে।