সাবেক উপমন্ত্রী দুলু কারাগার থেকে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আজ মঙ্গলবার সকালে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
নাটোর জেলা বিএনপির সভাপতি দুলু হত্যা মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ ইসমাইল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সাবেক উপমন্ত্রী দুলু গত বছরের ৯ ডিসেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার হন। নাটোর কারাগার থেকে গত মাসে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সকাল থেকে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান রইস উদ্দিন বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আগে থেকে উচ্চ রক্তচাপ ও হূদরোগের সমস্যা ছিল। তাঁর ওই সমস্যা দেখা দিয়েছে। তাঁর চিকিত্সা চলছে। দুলু সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী তিনি।