সাবেক উপমন্ত্রী পিন্টু চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে পিন্টুকে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ শরিফুর রহমানের আদালত হাজির করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এই মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পিন্টুকে মোট ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।উল্লেখ্য, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হয়।