সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির একটি মামলায় সাবেক ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক) ছয় কর্মকর্তাসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসব কর্মকর্তাকে জরিমানাও করা হয়।

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক আমিনুল ইসলাম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের ছয় কর্মকর্তা হলেন ওরিয়েন্টাল ব্যাংকের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মোহাম্মদুল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান ও মাহমুদ হোসেন, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসেন ও উপব্যবস্থাপক এনামুল হক। সাজাপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন ব্যবসায়ী আবু বকর।
বিস্তারিত আসছে...