সাবেক ওসি হেলালের জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতনের ঘটনায় করা মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম জামিন আবেদন নাকচ করেন।গত ২ এপ্রিল আসামি হেলাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। গতকাল আদালত ওই আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত বছরের ১৫ জুলাই রাতে পুলিশ কাদেরকে আটক করে তাঁর ওপর নির্যাতন করে। পরের দিন সকালে খিলগাঁও থানার তৎকালীন ওসি হেলাল উদ্দিন তাঁর কক্ষে নিয়ে কাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা করে।