সাবেক কলকারখানা পরিদর্শক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত শ্রম পরিদর্শক মো. আবুল হাশিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় আবুল হাশিমকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আবুল হাশিমকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়। তিনি দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ব্যাপারে প্রমাণ পেয়েছে সংস্থাটি। সে ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর রমনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন অনুসন্ধান কর্মকর্তা রাহিলা খাতুন। মামলা হওয়ার এক দিন পর গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।