সাবেক কাস্টমস কর্মকর্তা কেন্দুয়ায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস ইন্সপেক্টর নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানার পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামে।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, ২০০৩ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাভার থানায় দায়ের করা ২১ কোটি ৮৭ লাখ ১৭ টাকার দুর্নীতির মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারিন করেছিলেন। তাঁকে ওই গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।