সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রীর পিএর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের একান্ত সহকারী (পিএ) ইলিয়াস খান সবুজের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজ বৃহস্পতিবার বিকেলে দুদক কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানান, এ অভিযোগের অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হবে।

দুদক সূত্রে জানা যায়, ইলিয়াস খান মান্নান খানের একান্ত সহকারী থাকাকালীন শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

এর আগে গত ১২ জানুয়ারি থেকে আব্দুল মান্নান খানের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান চলছে। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদও করেছে দুদক।