সাবেক গভর্নর নাজিরউদ্দিন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে নাজিরউদ্দিন আহমেদ
এ কে নাজিরউদ্দিন আহমেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক রাষ্ট্রদূত এ কে নাজিরউদ্দিন আহমেদ (৯১) গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। যুক্তরাষ্ট্রে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
নাজিরউদ্দিন আহমেদ ১৯৭৪ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন। সত্তরের দশকের মাঝামাঝিতে তিনি আইএমএফের উপদেষ্টা হিসেবে কাজ করেন। আশির দশকে তিনি প্রথমে জাপান ও পরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বাংলাদেশ ও বিশ্বের আর্থসামাজিক, রাজনৈতিক বিষয়ে তাঁর লেখা বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তিনি কলকাতার তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি লাভ করেন।
এ কে নাজিরউদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।