প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম খানকে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝালকাঠি শহরের বিকনা এলাকার বাড়ি থেকে পুলিশের সহযোগিতায় দুদকের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন। দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক এইচ এম কবির হোসেন আমিনুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান থাকাকালে আমিনুল ইসলাম ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছয় মেট্রিক টন চাল এবং প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। পিরোজপুর প্রতিনিধি