প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলিতে অবৈধভাবে বালু তোলার দায়ে নাগদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে ওই আদেশ দেন। আবুল কালাম আজাদ রোয়াকুলিতে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের পাশের জমি থেকে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বালু উত্তোলন ও বিক্রির জন্য মজুত করেছিলেন।