সাবেক চেয়ারম্যানসহ সাত জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খান আলী রেজার বাড়িতে জুয়া খেলার সময় শনিবার দুপুরে গোয়েন্দা পুলিশ সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জগদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের (৪৫), ভায়না গ্রামের নাসির খান (৫০), তাঁতিপাড়ার রইস উদ্দিন মোল্লা (৪২), ইসলামপুরপাড়ার খোকন সাহা (৩৫), নিজনান্দুয়ালির আবুল কালাম আজাদ (৫৫), পারনান্দুয়ালির সঞ্জয় সরকার (৪৬) ও শ্রীপুরের জোকা গ্রামের নবুওয়াত শেখ (৪০)। এ ব্যাপারে জুয়া আইনে সদর থানায় মামলা হয়েছে।