সাবেক ছাত্রদল নেতা সাঈদ ইকবালকে গ্রেপ্তার করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ছাত্রদল নেতা সাঈদ ইকবাল মাহমুদ টিটুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। তবে সাঈদ ইকবালের পরিবার দাবি করেছে, বুধবার রাত ১০টার দিকে ফকিরাপুল এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায় র্যাব।সাঈদ ইকবাল ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ছাত্রদল নেতা মাহাবুবুল আলম খোকন হত্যা মামলার আসামি। ওই মামলায় তিনি জামিনে আছেন। গতকাল র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৩-এর একটি দল গতকাল ভোররাত তিনটার দিকে পল্টনে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের পশ্চিম ফটক থেকে সাঈদ ইকবালকে গ্রেপ্তার করে।