সাবেক ডিআইজি ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু পাচারের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ কে এম সামছুল ইসলাম এ আদেশ দেন। আদালত আগামী ১৯ অক্টোবর যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছেন।