সাবেক দুই প্রতিমন্ত্রীকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পে রাস্তা ও নকশাবহির্ভূত জমিতে বরাদ্দ দেওয়া প্লটের পরবর্তী কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাস্তার জমি এবং ‘নকশাবহির্ভূত জমি’ প্লট হিসেবে বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। ওই প্রকল্পে রাস্তার জমি ও নকশাবহির্ভূত অংশের জমি গত ১০ বছরে কাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে, তার তালিকা আদালতে দাখিল করতে রাজউকের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাখ্যা জানাতে বিএনপির নেতা সাবেক দুই প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও মেজর (অব.) কামরুল ইসলামকে ১৬ মে আদালতে হাজির হতে বলা হয়েছে। পাশাপাশি কামরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম, জিয়াউল হক জিয়ার ছেলে জয় এবং রাজউকের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ওই দিন আদালতে হাজির থাকতে বলা হয়।আদালতকে সহায়তার জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারওয়ার জাহান, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান এবং স্থাপত্য অধিদফতরের উপপ্রধান স্থপতি আবুল হাসনাতকে ১৬ মে আদালতে হাজির হতে আহ্বান জানানো হয়েছে।