সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা মোশারেফ হোসেন শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় মোশারেফ হোসেনকে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তিন ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।শাহজাহান ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত ভোলা-১ ও ভোলা-২ আসনে ছয়বারের নির্বাচিত সাংসদ ছিলেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মোশারেফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।স্পিকারের শোক: মোশারেফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। গতকাল এক শোকবার্তায় স্পিকার বলেন, মোশারেফ হোসেনের মৃত্যুতে জাতি এক প্রবীণ রাজনীতিবিদকে হারাল। আবদুল হামিদ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। ইউএনবি।