সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস শৈলেন নয় দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) সৌমেন্দ লাল চন্দ শৈলেনকে নয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত৷ গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন৷
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এ কে এম মেসবাহ উদ্দিন গতকাল শৈলেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান৷ শৈলেনের পক্ষে জামিনের আবেদন করা হয়৷ শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন এবং শৈলেনের নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ দুদক গত সোমবার শৈলেনকে গ্রেপ্তার করে৷
শাহজাহান মিয়া মহাজোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে শৈলেন তাঁর এপিএস ছিলেন৷ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২ জুন শৈলেনের বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করে দুদক৷ এজাহারে বলা হয়, আয়কর নথিতে তাঁর সম্পদের পরিমাণ রয়েছে এক কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকা৷ বৈধ উপায়ে তাঁর সঞ্চয়ের পরিমাণ ছয় লাখ ৬০ হাজার ৪০৩ টাকা৷