সাবেক নির্বাহী প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্প থেকে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক নির্বাহী প্রকৌশলী ও দুই কর্মচারীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত রোববার দুদকের পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলা দুটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন এলজিইডি পাবনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের, হিসাব সহকারী মাসুদ রানা ও সোসিওলজিস্ট মোছা. তাজুন্নাহার।