সাবেক প্রক্টরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক দিদারুল আলম চৌধুরীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাগরিবের নামাজ পড়ার কথা বলে সন্ধ্যায় নিজ কক্ষে ঢোকেন দিদারুল আলম। এ সময় তিনি কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়। সেখানে দড়িতে ঝোলানো তাঁর লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।’তিনি বলেন, ‘এরপর পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করাহচ্ছে।’বিএনপি ও জামায়াতপন্থী এই শিক্ষক বিগত সরকারের সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্ব পালন করেন।