সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাবেক সাংসদ ও বিএনপি সরকারের সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
জিয়াউল হক জিয়া কোলন ক্যানসারে ভুগছিলেন। বেশ কয়েক দিন ধরে তিনি বামরুনগ্রাদ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। জিয়াউল হক জিয়া স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে রামগঞ্জে আত্মীয়স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জিয়াউল হক জিয়া লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।