সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা (৬৮) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বাংলাদেশ সময় বেলা দুইটায় তাঁর মৃত্যু হয়।
নুরুল হুদার ছেলে তানভীর হুদার বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দীন দিদার প্রথম আলোকে এই তথ্য জানান।
নুরুল হুদার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।