সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দেশে লাশ আসার পর তাঁর জানাজার তারিখ ও সময় জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।
বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটিতে চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন ফজলুর রহমান। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে বলেন, ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।