সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুর রহমান
ফজলুর রহমান

বিএনপির নেতা লালপুর-বাগাতিপাড়া আসন থেকে চারবার নির্বাচিত সাংসদ এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল ও কলেজ মাঠে গতকাল রোববার বাদ আসর সর্বশেষ জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়।
কলকাতার একটি হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে মারা যান ফজলুর রহমান। শনিবার তাঁর মরদেহ কলকাতা থেকে বিমানে ঢাকায় আনা হয়। রাতে বনশ্রী এলাকায় এবং গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে জানাজা শেষে ফজলুর রহমানের মরদেহ নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদরে (নির্বাচনী এলাকা) নিয়ে আসা হয়। বাদ জোহর সেখানে চতুর্থ জানাজা শেষে গৌরীপুরে নিজ বাসভবনে নিয়ে আসা হয় এই সাংসদের মরদেহ।