সাবেক প্রতিমন্ত্রী মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বাদী হয়ে রমনা থানায় এই মামলা (মামলা নম্বর ৩৫) করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়, সৈয়দা হাসিনা সুলতানা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৯১২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তিনি তিন কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৬৪০ টাকা মূল্যের সম্পদের যৌক্তিক উৎস দেখাতে পারেননি। দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, তিনি মোট পাঁচ কোটি ৩২ লাখ সাত হাজার ৫৫২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।