সাবেক প্রতিমন্ত্রী মিলনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদা দাবি ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চাঁদপুরের আদালতে তাঁর জামিন শুনানি হয়।আদালত সূত্র জানায়, গত ৩০ আগস্ট কচুয়া উপজেলার কোয়া গ্রামের আবদুল্লাহ আল মামুন সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হকসহ ২২ জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেন। চাঁদপুরের বিচারিক হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ মামলায় এহছানুল হকের জামিন আবেদনের শুনানি হয়। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন। এ সময় এহছানুল হককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে আদালত তা নামঞ্জুর করেন। পরে আদালত আগামী ৬ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।একই দিন চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম মোজাম্মেল হোসেনের আদালতে সাবেক প্রতিমন্ত্রী এহছানুল হকের বিরুদ্ধে অন্য একটি মামলায় জামিনের শুনানি হয়। ৩০ আগস্ট চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যানঘাট এলাকার হারুনুর রশিদ চাঁদপুর সদর থানায় তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। শুনানির পর বিচারক জামিন নামঞ্জুর করে ২৯ সেপ্টেম্বর আবার তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।