সাবেক প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূরের আদালতে মিলন হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চাঁদপুরের আদালতের ইন্সপেক্টর হরি দেবনাথ ও মিলনের মামলার আইনজীবী মো. কামরুল ইসলাম এ কথা জানান।আইনজীবী কামরুল ইসলাম বলেন, অসুস্থতার কথা জানিয়ে মিলনের জন্য আদালতের কাছে জামিন প্রার্থনা করা হলেও আদালত তা নাকচ করে মিলনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার আওয়ামী লীগ নেতা কলিম উল্লাহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। এতে মিলন ও তাঁর স্ত্রী বিএনপির নেতা নাজমুন নাহার বেবীসহ ৩৮ জনকে আসামি করা হয়।