সাবেক প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও কৃষক লীগের সভাপতি রাশেদ মোশারফ (৭২) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাশেদ মোশারফ জামালপুরের ইসলামপুর থেকে বেশ কয়েকবার সাংসদ নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধের কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশারফের ছোট ভাই। আজ শুক্রবার সকাল ১০টায় কলাবাগান মাঠে তাঁর প্রথম জানাজা হবে। লাশ জামালপুরের ইসলামপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।