প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের কৃষি প্রতিমন্ত্রী ছিলেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কায়সারকে গ্রেপ্তার করা হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। গত বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন জানালে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।