সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহাজাহান মিয়ার সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। আজ বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয় বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত ধর্ম প্রতিমন্ত্রী শাহাজাহান মিয়ার এপিএস ছিলেন সৌমেন্দ্র লাল চন্দ (শৈলেন)। ওই সময় অবৈধভাবে ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার সম্পদ অর্জন করার অভিযোগে ২০১৪ সালের ২ জুন রমনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন মামলার তদন্ত করেন।

তদন্তে মামলার অভিযোগের সত্যতা মেলায় দীর্ঘ প্রায় আট মাস পর এর অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়। শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে।