সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) সৌমেন্দ লাল চন্দের (শৈলেন) স্ত্রী শান্তা চন্দের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের উপপরিচালক শেখ মেছবাহ উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. সালাম বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে শান্তা চন্দর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৪ সালের জুন মাসে সৌমেন্দ লাল চন্দের স্ত্রী শান্তা চন্দের সম্পদের বিবরণ চেয়ে নোটিশ দেওয়া হয়। তাঁর দেওয়া সম্পদ হিসাবের সঙ্গে দুদকের অনুসন্ধানে পাওয়া সম্পদের হিসাবের মিল নেই। তদন্তে ১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ২২০ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস খুঁজে পায়নি দুদক।