সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার কমিশন এই অভিযোগপত্র অনুমোদন করে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
গত বছরের ৮ ফেব্রুয়ারি প্রীতি হায়দারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারি অভিযোগপত্র দাখিলের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দেন। তারই পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র অনুমোদন করে। প্রীতি হায়দারের বিরুদ্ধে এক কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।