সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সরকারদলীয় সাংসদ মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার
ভট্টাচার্য। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী শিগগির আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুবুর রহমানের বিরুদ্ধে গত বছরের ফেব্রুয়ারিতে অভিযোগপত্র দেয় দুদক। তাঁর বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে ১ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে গত বছরের ৮ ফেব্রুয়ারি রমনা থানায় মামলা করে দুদক।