সাবেক ফুটবলারের চিকিৎসায় সহায়তার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদ্‌রোগে আক্রান্ত সিলেটের সাবেক ফুটবলার মো. শাহ জামালের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও ক্রীড়ামোদীদের কাছে অর্থসহায়তা চাওয়া হয়েছে। গত শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মা মুজিবুন্নেছা এই আহ্বান জানান।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামের বাসিন্দা শাহ জামাল সিলেট ও সুনামগঞ্জে একসময় কৃতী ফুটবলার ছিলেন। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

শাহ জামালকে সহায়তার জন্য তাঁর মায়ের মুঠোফোন নম্বরে (০১৭৩৭০১৪৪৬২) সরাসরি যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।